A tearful farmer sows near restored Jerusalem as joyful families return carrying abundant grain

গীত 126

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১২৬ এমন পুনরুদ্ধার স্মরণ করে যা স্বপ্নের মতো বিস্ময়কর মনে হয়েছিল। হাসি ও আন্তর্জাতিক সাক্ষ্য প্রত্যাবর্তনের সঙ্গী হয়, যখন নবায়িত প্রার্থনা আস্থা রাখে যে বর্তমান অশ্রু ও ব্যয়বহুল বপন গান ও প্রচুর ফসলে পরিণত হবে।
পুনরুদ্ধারআনন্দঅশ্রুফসল
1সদাপ্রভু যখন জেরুশালেমের বন্দিদের ফিরিয়ে আনলেন, তখন যেন আমরা স্বপ্ন দেখছিলাম!
2আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল, আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল। সেই সময় জাতিদের মাঝে লোকেরা বলেছিল, “দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”
3যথার্থই, সদাপ্রভু আমাদের জন্য মহৎ কাজ করেছেন, এবং আমরা আনন্দে পূর্ণ হয়েছি।
4হে সদাপ্রভু, আমাদের বন্দিদের ফিরিয়ে আনো, নেগেভ মরুভূমির জলধারার মতো ফিরিয়ে আনো।
5যারা চোখের জলে বীজবপন করে, তারা আনন্দগান গেয়ে শস্য কাটবে।
6যারা চোখের জল ফেলতে ফেলতে বাইরে যায় বোনার জন্য বীজ বয়ে নিয়ে যায়, আনন্দগান গাইতে গাইতে ফিরে আসবে, সঙ্গে আঁটি নিয়ে ফিরে আসবে।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.