
গীত 125
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১২৫ বিশ্বস্ত মানুষদের অটল সিয়োন পর্বতের সঙ্গে এবং চারপাশের সুরক্ষাকে জেরুজালেমের পর্বতের সঙ্গে তুলনা করে। নিপীড়নমূলক শাসন চিরকাল থাকবে না; সততা উৎসাহিত হয়, বাঁকা পথ প্রত্যাখ্যাত হয় এবং শান্তি প্রার্থনা শেষ করে।
সিয়োনস্থিরতাসুরক্ষাশান্তি
1যারা সদাপ্রভুর উপর আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মতো হয়, তারা পরাজিত হয় না অথচ চিরস্থায়ী হয়।
2পর্বতমালা যেমন জেরুশালেমকে ঘিরে আছে, সদাপ্রভু তেমনই তাঁর প্রজাদের চারিদিকে আছেন এখন থেকে অনন্তকাল পর্যন্ত।
3দুষ্টরা ধার্মিকদের দেশে রাজত্ব করবে না, কারণ তাহলে ধার্মিকেরা হয়তো মন্দ কাজ করার জন্য প্রলোভিত হতে পারে।
4হে সদাপ্রভু, যারা ভালো কাজ করে, যারা হৃদয়ে ন্যায়পরায়ণ, তুমি তাদের মঙ্গল করো।
5কিন্তু যারা ভুল পথে পা বাড়ায় সদাপ্রভু তাদের অনিষ্টকারীদের সাথে দূর করে দেবেন। ইস্রায়েলে শান্তি বিরাজ করুক।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.