
গীত 124
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১২৪ কল্পনা করে স্বর্গীয় সাহায্য ছাড়া কী ঘটত: শত্রু, ক্রোধ, বন্যা ও দাঁত জনগণকে গ্রাস করত। পরিবর্তে, শিকার ভাঙা ফাঁদ থেকে পালিয়ে যায় এবং কৃতজ্ঞতার সঙ্গে তার উদ্ধারকারীর নাম নেয়।
পলায়নসাহায্যবিপদধন্যবাদজ্ঞাপন
1সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন— সমগ্র ইস্রায়েল বলুক—
2সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন, যখন লোকেরা আমাদের আক্রমণ করেছিল,
3যখন তাদের ক্রোধ আমাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল, তখন হয়তো তারা আমাদের জীবন্তই গ্রাস করে ফেলত;
4বন্যার জলরাশি হয়তো চারিদিক প্লাবিত করত, জলস্রোত হয়তো আমাদের উপর দিয়ে বয়ে যেত,
5উত্তাল জলরাশি হয়তো ভাসিয়ে নিয়ে যেত আমাদের।
6সদাপ্রভুর ধন্যবাদ হোক, তিনি তাদের দাঁতের আঘাতে আমাদের ছিন্নভিন্ন হতে দেননি।
7আমরা পাখির মতো পালিয়েছি শিকারির ফাঁদ থেকে; ফাঁদ ছিন্ন করা হয়েছে, এবং আমরা পালিয়েছি।
8সদাপ্রভু, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের সাহায্য তাঁর কাছ থেকে আসে।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.