
গীত 127
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১২৭ নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কাজ ও পরিবার গড়ে তোলায় উদ্বিগ্ন আত্মনির্ভরতাকে চ্যালেঞ্জ করে। মানব প্রচেষ্টা গুরুত্বপূর্ণ, তবুও স্থায়ী নিরাপত্তা ও ঐতিহ্য একা অস্থির সংগ্রামের মাধ্যমে উৎপাদিত অর্জনের পরিবর্তে প্রাপ্ত উপহার।
গৃহকাজসন্তানআস্থা
1যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, তবে নগররক্ষীরা বৃথাই রাতে জেগে থাকে।
2বৃথাই তোমরা খুব সকালে ওঠো আর অনেক রাত পর্যন্ত জেগে থাকো, অন্ন-সংস্থানের জন্য পরিশ্রম করো— কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের চোখে ঘুম দেন।
3সন্তানসন্ততি সদাপ্রভুর দেওয়া অধিকার, তাঁর দেওয়া পুরস্কার।
4যেমন বীরযোদ্ধার হাতে তির তেমনি যৌবনে জাত সন্তানসন্ততি।
5ধন্য সেই ব্যক্তি যার তূণ সেইরকম তিরে পূর্ণ, তারা লজ্জিত হবে না যখন তারা নগরদ্বারে বিপক্ষদের সঙ্গে বিরোধ করে।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.