
গীত 98
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৯৮ জাতিসমূহের মধ্যে প্রকাশ্যে প্রকাশিত বিস্ময়কর বিজয় উদযাপন করে। বীণা, তূরী, সমুদ্র, নদী ও পর্বত একটি আনন্দময় সমস্বর গঠন করে ন্যায্য শাসককে স্বাগত জানিয়ে যিনি ন্যায্যতার সঙ্গে বিশ্বের বিচার করেন।
নতুন গানবিজয়সৃষ্টিন্যায়বিচার
1সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, কারণ তিনি অবিশ্বাস্য কাজ করেছেন; তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু তাঁর পক্ষে পরিত্রাণ সাধন করেছেন।
2সদাপ্রভু তাঁর পরিত্রাণ ঘোষণা করেছেন এবং তাঁর ধার্মিকতা জাতিদের কাছে প্রকাশ করেছেন।
3ইস্রায়েলের প্রতি তাঁর প্রেম ও বিশ্বস্ততা তিনি স্মরণে রেখেছেন; আমাদের ঈশ্বরের পরিত্রাণ পৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে।
4সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো, প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;
5বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও, বীণা সহযোগে ও গানের শব্দে,
6তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে— রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।
7সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে গর্জন করুক, পৃথিবী ও তাঁর মধ্যে যারা সবাই বসবাস করে।
8নদীরা হাততালি দিক, পর্বতগুলি একসঙ্গে আনন্দগান করুক;
9সদাপ্রভুর সামনে তারা গান করুক; কারণ তিনি জগতের বিচার করতে আসছেন। তিনি ধার্মিকতায় এই পৃথিবী এবং ন্যায়ে জাতিগণের বিচার করবেন।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.