People dismantle fallen statues beneath lightning mountains while worshipers gather toward a sunlit sanctuary

গীত 97

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৯৭ ঝড়, আগুন, বিদ্যুৎ ও পর্বতের মাধ্যমে সার্বভৌম শাসন চিত্রিত করে, প্রতিমা ও মিথ্যা আরাধনাকে নম্র করে। ন্যায়বিচার ও ধার্মিকতা এই রাজত্বকে সমর্থন করে, যখন আলো ও আনন্দ বিশ্বস্ত হৃদয়ের জন্য বপন করা হয়।
সার্বভৌমত্বন্যায়বিচারপ্রতিমাআনন্দ
1সদাপ্রভু রাজত্ব করেন, পৃথিবী উল্লসিত হোক; সুদূর উপকূলবর্তী দেশ আনন্দিত হোক।
2মেঘ ও ঘন অন্ধকার তাঁর চতুর্দিক ঘিরে রেখেছে, ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তি।
3আগুন তাঁর অগ্রগামী হয়, এবং চারিদিকে তাঁর বিপক্ষদের দগ্ধ করে।
4তাঁর বিদ্যুতের আলোতে পৃথিবী আলোকিত হয়, জগৎ এসব দেখে আর কম্পিত হয়।
5সদাপ্রভুর সামনে, সমস্ত জগতের সদাপ্রভুর সামনে, পর্বতগুলি মোমের মতো গলে যায়।
6আকাশমণ্ডল তাঁর ধার্মিকতা প্রচার করে, এবং সব লোক তাঁর মহিমা দেখে।
7যারা সবাই প্রতিমার আরাধনা করে, যারা মূর্তিতে গর্ব করে, তারা লজ্জিত হয়; দেবতারা সবাই, তোমরা সদাপ্রভুর আরাধনা করো।
8তোমার বিচার হে সদাপ্রভু, সিয়োন শোনে আর আনন্দিত হয় আর যিহূদার সকল গ্রাম উল্লসিত হয়।
9কারণ, হে সদাপ্রভু, তুমি সমস্ত জগতের ঊর্ধ্বে পরাৎপর; সব দেবতার ঊর্ধ্বে তুমি মহিমান্বিত।
10যারা সদাপ্রভুকে ভালোবাসে তারা অধর্মকে ঘৃণা করুক, কারণ তিনি তাঁর বিশ্বস্তজনেদের প্রাণরক্ষা করেন, এবং দুষ্টদের কবল থেকে তাদের উদ্ধার করেন।
11ধার্মিকের জন্য আলো আর হৃদয়ে ন্যায়পরায়ণের জন্য আনন্দ, উদিত হয়।
12তোমরা যারা ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো, আর তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.