Immense storm waves crash below a steadfast Jerusalem sanctuary as priests watch from high rock

গীত 93

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৯৩ গর্জনকারী সমুদ্রের চেয়ে বেশি শক্তিশালী মহিমান্বিত শাসন ঘোষণা করে। বিশ্ব দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, প্রাচীন কর্তৃত্ব অটল থাকে, বিশ্বাসযোগ্য আদেশ টিকে থাকে এবং পবিত্রতা আরাধনার স্থানকে যথাযথভাবে চিহ্নিত করে।
সার্বভৌমত্বমহিমাস্থিরতাপবিত্রতা
1সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত; সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত; সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।
2তোমার সিংহাসন প্রাচীনকাল থেকে বিদ্যমান; তুমি স্বয়ং অনন্তকাল থেকে।
3হে সদাপ্রভু, সমুদ্রেরা উঠেছে, সমুদ্রেরা তাদের আওয়াজ তুলেছে; সমুদ্রেরা তাদের উত্তাল ঢেউ তুলেছে।
4মহাজলধির গর্জন থেকেও, সমুদ্রের উত্তাল ঢেউ থেকেও উচ্চে অবস্থিত সদাপ্রভু বলবান।
5হে সদাপ্রভু, তোমার বিধিবিধান, সুদৃঢ়; অনন্তকাল ধরে পবিত্রতাই তোমার গৃহের শোভা।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.