
গীত 92
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৯২ ঘোষণা করে সকাল ও রাতে ধন্যবাদ দেওয়া ভালো। দুষ্কর্মকারীরা সংক্ষিপ্তভাবে সমৃদ্ধ হলেও, ধার্মিকরা পবিত্র প্রাঙ্গণে রোপিত তাল ও এরস গাছের মতো বৃদ্ধি পায়, ফলপ্রসূ থেকে যায় এবং অটল ন্যায়বিচার ঘোষণা করে।
ধন্যবাদজ্ঞাপনবিশ্রামবারসমৃদ্ধিবিশ্বস্ততা
1সদাপ্রভুর প্রশংসা করা এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম।
2দশ-তারের সুরবাহার এবং বীণার সুর সহযোগে
3সকালে তোমার অবিচল প্রেম এবং রাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা, উত্তম।
4কারণ হে সদাপ্রভু, তোমার কাজ দ্বারা তুমি আমাকে আনন্দিত করেছ। তোমার হাতের কাজ দেখে আমি আনন্দে গান করি
5হে সদাপ্রভু, তোমার কাজগুলি কত মহান, কত গভীর তোমার ভাবনা!
6অচেতন লোকেরা জানে না, মূর্খরা বুঝতে পারে না,
7যে যদিও দুষ্টরা ঘাসের মতো গজিয়ে ওঠে আর সব অনিষ্টকারী বৃদ্ধি পায়, তারা চিরকালের জন্য ধ্বংস হবে।
8কিন্তু তুমি, হে সদাপ্রভু, চিরকালের জন্য মহিমান্বিত।
9হে সদাপ্রভু, নিশ্চয় আমাদের শত্রুরা নিশ্চয়ই আমাদের শত্রুরা বিনষ্ট হবে; সব অনিষ্টকারী ছিন্নভিন্ন হবে।
10তুমি আমার শিং বন্য ষাঁড়ের মতো উন্নীত করেছ; খাঁটি তেল আমার মাথায় ঢেলে দিয়েছ।
11আমার চোখ আমার প্রতিপক্ষদের পরাজয় দেখেছে; আমার কান আমার দুষ্ট বিপক্ষদের পতনের কথা শুনেছে।
12ধার্মিক তাল গাছের মতো সমৃদ্ধ হবে, লেবাননের দেবদারু গাছের মতো তারা বৃদ্ধি পাবে;
13যাদের সদাপ্রভুর গৃহে লাগানো হয়েছে, তারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে সমৃদ্ধ হয়ে উঠবে।
14বৃদ্ধ বয়সেও তারা ফল প্রদান করবে, তারা সতেজ ও সবুজ হয়ে রইবে,
15এই প্রচার করবে, “সদাপ্রভু ন্যায়পরায়ণ; তিনি আমার শৈল এবং তাতে কোনও অন্যায় নেই।”
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.