Fugitives rest beneath nesting birds as a musician tunes his harp and enemies struggle in their net

গীত 57

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৫৭ ডানার নিচে আশ্রয় খোঁজে যখন বিপদ পার হয়ে যায় ও তাড়নাকারীরা ফাঁদ প্রস্তুত করে। একটি অটল হৃদয় বীণা, তারযন্ত্র ও নিজে ভোরকে জাগিয়ে তোলে, ব্যক্তিগত গুহার প্রার্থনাকে জাতিসমূহের মধ্যে প্রশংসায় প্রসারিত করে।
আশ্রয়অটল হৃদয়প্রশংসাকরুণা
1আমার প্রতি কৃপা করো, হে আমার ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায় আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেবো।
2আমি পরাৎপর ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে যিনি আমার প্রতি তাঁর সংকল্প পূর্ণ করেন।
3যারা আমার পশ্চাদ্ধাবন করে তাদের তিরস্কার করে তিনি স্বর্গ থেকে সাহায্য পাঠিয়ে আমাকে রক্ষা করেন; ঈশ্বর তাঁর অবিচল প্রেম ও বিশ্বস্ততা প্রেরণ করেন।
4আমি সিংহদের মধ্যে রয়েছি; ক্ষুধার্ত বন্যপশুদের মাঝে বসবাস করতে আমি বাধ্য হয়েছি— মানুষ যাদের দাঁত বর্শা ও তির, যাদের জিভ ধারালো তরোয়াল।
5হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।
6আমার শত্রুরা আমার জন্য এক ফাঁদ পেতেছে— আমি হতাশায় নত হয়েছিলাম। আমার চলার পথে তারা এক গর্ত খুঁড়েছিল— কিন্তু সেই গর্তে তারা নিজেরাই পড়ে গেল।
7হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল, আমার হৃদয় অবিচল; আমি গান গাইব ও সংগীত রচনা করব।
8জেগে ওঠো, হে আমার প্রাণ! জেগে ওঠো, বীণা ও সুরবাহার! আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।
9হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব; লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।
10কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডল ছুঁয়েছে; তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।
11হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.