A watched captive holds a tear bottle before walking toward dawn past broken chains

গীত 56

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৫৬ শত্রুতাপূর্ণ ফিলিস্তীয়দের মধ্যে বন্দিত্ব থেকে কথা বলে, যেখানে শত্রুরা নজর রাখে ও কথা বিকৃত করে। ভয় অস্বীকার না করে স্বীকার করা হয়, অশ্রু স্মরণ করা হয়, এবং আস্থা এমন আত্মবিশ্বাসে বৃদ্ধি পায় যে মানব হুমকি শেষ পর্যন্ত জয়ী হতে পারে না।
ভয়আস্থাঅশ্রুমুক্তি
1হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কারণ আমার শত্রুরা আমার পশ্চাদ্ধাবন করে; সারাদিন তারা তাদের আক্রমণ চালিয়ে যায়।
2আমার প্রতিপক্ষরা সারাদিন আমাকে অনুসরণ করে; তাদের অহংকারে অনেকে আমাকে আক্রমণ করছে।
3যখন আমি ভীত, আমি তোমার উপর আস্থা রাখি।
4ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি— আমি ঈশ্বরে আস্থা রাখি এবং ভীত হই না। সামান্য মানুষ আমার কী করতে পারে?
5সারাদিন তারা আমার কথা বিকৃত করে; তাদের সমস্ত পরিকল্পনা আমার পক্ষে ক্ষতিসাধক।
6তারা ষড়যন্ত্র করে, তারা ওৎ পেতে থাকে, আমার জীবন নেওয়ার জন্য, তারা আমার পদক্ষেপের উপর লক্ষ্য রাখে।
7তাদের দুষ্টতার কারণে তাদের পালাতে দিয়ো না; হে ঈশ্বর, তোমার ক্রোধে, এদের সবাইকে নিপাত করো।
8আমার বিলাপ লিপিবদ্ধ করে; তোমার নথিতে আমার চোখের জলের হিসেব রাখো— তা কি তোমার লিপিতে লেখা নেই?
9যখন আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করব তখন আমার শত্রুরা পিছু ফিরবে। এতে আমি জানব যে ঈশ্বর আমার পক্ষে আছেন।
10ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি, সদাপ্রভুতে, আমি যার বাক্যের প্রশংসা করি—
11ঈশ্বরে আমি আস্থা রাখি আর ভীত হই না। মানুষ আমার কী করতে পারে?
12হে ঈশ্বর, তোমার প্রতি আমার শপথ পূর্ণ করতে আমি বাধ্য; আমি তোমার কাছে ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করব।
13কারণ মৃত্যুর কবল থেকে তুমি আমাকে উদ্ধার করেছ এবং হোঁচট খাওয়া থেকে আমার পা সাবধানে রেখেছ, যেন জীবনের আলোতে আমি ঈশ্বরের সামনে চলতে পারি।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.