
গীত 54
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৫৪ উদ্ভূত হয় যখন অপরিচিতরা দাউদের অবস্থান শত্রুতাপূর্ণ শক্তির কাছে বিশ্বাসঘাতকতা করে। সংক্ষিপ্ত প্রার্থনা প্রতিষ্ঠা ও উদ্ধার চায়, বিশ্বস্ত সঙ্গীদের মাধ্যমে টিকিয়ে রাখা সাহায্য স্বীকার করে এবং মুক্তির পরে ইচ্ছুক ধন্যবাদজ্ঞাপনের প্রতিশ্রুতি দেয়।
বিশ্বাসঘাতকতাসাহায্যমুক্তিধন্যবাদজ্ঞাপন
1হে ঈশ্বর, তোমার নামে আমাকে রক্ষা করো; তোমার পরাক্রমে আমাকে নির্দোষ ঘোষণা করো।
2হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো; আমার মুখের কথায় কর্ণপাত করো।
3দাম্ভিক প্রতিপক্ষরা আমাকে আক্রমণ করে; নিষ্ঠুর লোকেরা, যারা ঈশ্বরকে মানে না আমাকে হত্যা করতে চায়।
4কিন্তু ঈশ্বর আমার সহায়; সদাপ্রভুই আমাকে বাঁচিয়ে রাখেন।
5যারা আমাকে অপবাদ দেয়, অমঙ্গল তাদের উপর ফিরে আসুক, তোমার বিশ্বস্ততায় তাদের ধ্বংস করো।
6আমি তোমার প্রতি স্বেচ্ছাদত্ত নৈবেদ্য নিবেদন করব, হে সদাপ্রভু, আমি তোমার নামের প্রশংসা করব কারণ তা মঙ্গলময়।
7আমার সব সংকট থেকে তুমি আমাকে উদ্ধার করেছ, এবং বিজয়ীর দৃষ্টিতে আমার চোখ আমার শত্রুদের দিকে দেখেছে।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.