
গীত 53
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৫৩ দুর্নীতিগ্রস্ত আচরণ, সর্বজনীন ব্যর্থতা ও দুর্বল মানুষদের শোষণের মাধ্যমে ব্যবহারিক নাস্তিকতা বর্ণনা করে। তবুও আতঙ্ক অন্যায় ক্ষমতাকে গ্রাস করে, এবং দুর্ভোগগ্রস্ত সম্প্রদায় সিয়োন থেকে আসা পুনরুদ্ধারের জন্য আকাঙ্ক্ষা করতে থাকে।
মূর্খতাদুর্নীতিদরিদ্রপুনরুদ্ধার
1মূর্খ নিজের হৃদয়ে বলে, “ঈশ্বর নেই।” তারা দুর্নীতিগ্রস্ত, আর তাদের চলার পথ ভ্রষ্ট; সৎকর্ম করে এমন কেউই নেই।
2ঈশ্বর স্বর্গ থেকে মানবজাতির দিকে চেয়ে দেখেন, তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!
3প্রত্যেকে বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে; সৎকর্ম করে এমন কেউই নেই, একজনও নেই।
4এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই? তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে; ঈশ্বরের কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।
5নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে, এমন আতঙ্ক যা তারা আগে জানেনি। ঈশ্বর তোমার শত্রুদের হাড়গোড় চারিদিকে ছড়িয়ে দেবেন। তুমি তাদের লজ্জিত করবে কারণ ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করেছেন।
6আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে! যখন ঈশ্বর তাঁর ভক্তজনদের পুনরুদ্ধার করবেন, তখন যাকোব উল্লসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.