Pilgrims climb the holy hill while enormous city gates open before musicians and a veiled ark

গীত 24

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ২৪ সমগ্র বিশ্বকে ঈশ্বরের সম্পত্তি ঘোষণা করে, জিজ্ঞাসা করে কে পরিষ্কার হাতে ও সত্য হৃদয়ে আরোহণ করতে পারে, এবং প্রাচীন ফটকগুলিকে একটি মহিমান্বিত শোভাযাত্রার মাধ্যমে মহিমান্বিত রাজাকে স্বাগত জানাতে আহ্বান করে।
সৃষ্টিসততাআরাধনামহিমা
1এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু, এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই;
2কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন আর জলধির উপর তা নির্মাণ করেছেন।
3কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে? কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে?
4সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল, যে প্রতিমায় আস্থা রাখে না অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না।
5তারা সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবে এবং তাদের ঈশ্বর উদ্ধারকর্তার কাছ থেকে সমর্থন পাবে।
6এই সেই প্রজন্ম, যারা তোমাকে অন্বেষণ করে, তারা তোমার মুখ অন্বেষণ করে, হে যাকোবের ঈশ্বর।
7হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, উত্থিত হও, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।
8কে এই গৌরবের রাজা? সদাপ্রভু শক্তিশালী ও বলবান, সদাপ্রভু যুদ্ধে বলবান।
9হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, তাদের তুলে ধরো, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।
10কে এই গৌরবের রাজা? তিনি সর্বশক্তিমান সদাপ্রভু তিনি গৌরবের রাজা।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.