
গীত 121
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১২১ তীর্থযাত্রীর চোখ পর্বতের বাইরে নির্মাতা ও রক্ষকের দিকে তোলে যিনি কখনো ঘুমান না। ছায়া, সজাগ উপস্থিতি ও ব্যাপক সুরক্ষা প্রতিটি পদক্ষেপ, প্রস্থান ও প্রত্যাবর্তনের সঙ্গী হয় এখন ও ভবিষ্যতে।
সুরক্ষাতীর্থযাত্রাআস্থারক্ষক
1আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি— কোথা থেকে আমার সাহায্য আসে?
2স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।
3তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;
4সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।
5সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;
6দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও করবে না।
7সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;
8তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন এখন থেকে চিরকাল পর্যন্ত।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.