A peace-seeking man raises an open hand between armed desert archers and deceitful negotiators

গীত 120

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১২০ মিথ্যা ঠোঁট ও ধ্বংসাত্মক বক্তব্য নিয়ে দুর্দশার সঙ্গে তীর্থযাত্রার গান শুরু করে। শান্তি থেকে দূরে বসবাস করে, বক্তা প্রতিবেশীদের মধ্যে সত্য ও পুনর্মিলনের আকাঙ্ক্ষা করেন যারা শান্তিপূর্ণ উদ্দেশ্যের উত্তর যুদ্ধ দিয়ে দেয়।
সত্যশান্তিদুর্দশাতীর্থযাত্রা
1আমি সংকটকালে সদাপ্রভুকে ডাকলাম, আর তিনি আমার ডাকে সাড়া দিলেন।
2হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ, ও ধাপ্পাবাজ জিভের কবল থেকে আমাকে রক্ষা করো।
3ধাপ্পাবাজ মুখ, ঈশ্বর তোমার প্রতি কী করবেন? তিনি কেমনভাবে তোমার শাস্তি বৃদ্ধি করবেন?
4যোদ্ধার ধারালো তিরের আঘাতে তুমি বিদ্ধ হবে, আর জ্বলন্ত কয়লায় তুমি দগ্ধ হবে।
5হায় কী দুর্দশা আমার, আমি মেশকে বসবাস করছি, কেদরের তাঁবুর মধ্যে আমি বসবাস করছি।
6যারা শান্তি ঘৃণা করে, তাদের মাঝে আমি বহুকাল বসবাস করেছি।
7আমি শান্তির পক্ষে; কিন্তু আমি যখন কথা বলি, ওরা তখন যুদ্ধ চায়।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.