An elder teaches children in a sanctuary courtyard as families distribute food across fertile fields

গীত 111

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১১১ মহিমান্বিত কাজ, করুণাময় ব্যবস্থা, নিয়মের বিশ্বস্ততা ও অটল ন্যায়বিচারের প্রশংসা করে। সাবধান সাম্প্রদায়িক স্মরণ শ্রদ্ধাশীল প্রজ্ঞা, অনুশীলিত বোঝাপড়া ও কৃতজ্ঞ প্রশংসার দিকে নিয়ে যায় যা একটি প্রজন্মের বাইরে অব্যাহত থাকে।
কাজনিয়মপ্রজ্ঞাপ্রশংসা
1সদাপ্রভুর প্রশংসা করো। ন্যায়পরায়ণ লোকেদের সমাবেশে ও মণ্ডলীতে সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার স্তব করব।
2সদাপ্রভুর কাজগুলি মহান; যারা সেসবে আমোদ করে তারা সেগুলি বিবেচনা করে।
3তাঁর কাজকর্ম কত গৌরবান্বিত ও মহিমাময়, আর তাঁর ধার্মিকতা চিরস্থায়ী।
4তিনি তাঁর আশ্চর্য কাজগুলি স্মরণীয় করেছেন; সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল।
5যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আহার দেন; তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণে রাখেন।
6অন্যান্য জাতিদের দেশ তাদের দান করে তিনি তাঁর কর্মের পরাক্রম তাঁর প্রজাদের কাছে প্রকাশ করেছেন।
7তাঁর হাতের কাজগুলি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ; তাঁর সব অনুশাসন নির্ভরযোগ্য।
8সেগুলি চিরকালের জন্য প্রতিষ্ঠিত, যা বিশ্বস্ততায় ও ন্যায়পরায়ণতায় রচিত হয়েছে।
9তিনি তাঁর লোকেদের মুক্তি দিয়েছেন; তিনি চিরতরে নিজের নিয়ম স্থির করেছেন, তাঁর নাম পবিত্র ও ভয়াবহ।
10সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ; যারা তাঁর অনুশাসন মান্য করে, তাদের ভালো বোধশক্তি আছে। তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.