A priest offers bread and a cup to a kneeling king beside gathered volunteers and abandoned weapons

গীত 110

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১১০ একজন স্বর্গীয়ভাবে অনুমোদিত শাসককে চিত্রিত করে যার শত্রুরা তার রাজত্ব উল্টাতে পারে না। রাজকীয় বিজয় মল্কীষেদকের সঙ্গে যুক্ত একটি স্থায়ী যাজকত্বে যোগ দেয়, যখন ইচ্ছুক জনগণ সকালের শিশিরের সতেজতায় জড়ো হয়।
রাজত্বযাজকত্বকর্তৃত্ববিজয়
1সদাপ্রভু আমার প্রভুকে বলেন: “যতক্ষণ না আমি তোমার শত্রুদের, তোমার পাদপীঠ করি তুমি আমার ডানদিকে বসো।”
2সদাপ্রভু জেরুশালেম থেকে তোমার শক্তিশালী রাজ্য বিস্তার করবেন; আর তুমি তোমার শত্রুদের উপর রাজত্ব করবে।
3যখন তুমি যুদ্ধে যাবে, তোমার লোকেরা স্বেচ্ছায় তোমার সেবা করবে। তুমি পবিত্র পোশাকে সজ্জিত হবে, আর ভোরের শিশিরের মতো তোমার শক্তি প্রতিদিন নতুন হবে।
4সদাপ্রভু শপথ করেছেন, আর তিনি মন পরিবর্তন করবেন না: “মল্কীষেদকের রীতি অনুযায়ী, তুমি চিরকালীন যাজক।”
5প্রভু তোমার ডানদিকে আছেন; তিনি তাঁর ক্রোধের দিনে রাজাদের চূর্ণ করবেন।
6তিনি জাতিদের বিচার করবেন, আর শবদেহ দিয়ে দেশ পূর্ণ করবেন, এবং সমস্ত পৃথিবীর শাসকদের চূর্ণ করবেন।
7তিনি পথের মধ্যে স্রোতের জলপান করবেন, এবং বিজয়ের কারণে তিনি ঊর্ধ্বে মাথা তুলবেন।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.