Families wash and discard household idols in a flowing fountain while sheep scatter near a fallen staff and a remnant emerges through refining fire

সখরিয় 13

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
পাপ ও অশুচিতা থেকে শুদ্ধিকরণের জন্য একটি ঝর্ণা খোলে। প্রতিমা, মিথ্যা ভাববাদী ও প্রতারণামূলক ভাববাণীমূলক পরিচয় দেশ থেকে অপসারিত হয়। তারপর মেষপালক আঘাতপ্রাপ্ত হন এবং মেষরা ছড়িয়ে পড়ে; তীব্র পরীক্ষা অনুসরণ করে, তবুও একটি পরিশোধিত তৃতীয়াংশ ঈশ্বরকে ডাকতে ও তার জনগণ হিসেবে স্বীকৃত হতে থেকে যায়।
শুদ্ধিকরণের ঝর্ণাপ্রতিমা অপসারণআঘাতপ্রাপ্ত মেষপালকপরিশোধিত অবশিষ্টাংশ
1“সেদিন দাউদ কুলের ও জেরুশালেমের বাসিন্দাদের পাপ ও অশুচিতা ধুয়ে ফেলবার জন্য একটি ফোয়ারা খোলা হবে।
2“সেদিন, দেশ থেকে প্রতিমাগুলি দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি দেশ থেকে ভাববাদীদের ও অশুচিতার আত্মাকে দূর করে দেব।
3আর যদি কেউ ভাববাণী বলে, তবে তার জন্মদাতা মা ও বাবা, তাকে বলবে, ‘তোমাকে মরতে হবে, কারণ তুমি সদাপ্রভুর নাম করে মিথ্যা কথা বলেছ।’ সে ভাববাণী বললে, তার নিজের মা ও বাবা তাকে অস্ত্রবিদ্ধ করবে।
4“সেদিন প্রত্যেক ভাববাদী তাদের ভাববাণীমূলক দর্শনের বিষয়ে লজ্জা পাবে। প্রতারণা করার জন্য তারা ভাববাদীদের লোমের পোশাক আর পরবে না।
5সে বলবে, ‘আমি ভাববাদী নই। আমি একজন কৃষক; যুবাকাল থেকে জমিই আমার জীবিকা।’
6তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ‘তোমার শরীরের এই ক্ষতগুলি কীসের?’ সে উত্তর দেবে, ‘আমার বন্ধুর বাড়িতে এসব আঘাত পেয়েছি।’
7“হে তরোয়াল, আমার মেষপালকের বিরুদ্ধে জাগো, যে ব্যক্তি আমার কাছে তার বিরুদ্ধে!” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “মেষপালককে আঘাত করো, তাতে মেষেরা ছড়িয়ে পড়বে, আর আমি মেষশাবকদের বিরুদ্ধে আমার হাত উঠাব।”
8সদাপ্রভু বলেন, “সমস্ত দেশে দুই-তৃতীয়াংশকে আঘাত করে ধ্বংস করব; তবুও এক-তৃতীয়াংশ বেঁচে থাকবে।
9এই এক-তৃতীয়াংশকে আমি আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাব; রুপোকে খাঁটি করার মতো আমি তাদের খাঁটি করব এবং সোনা যাচাই করার মতো তাদের যাচাই করব। তারা আমার নামে ডাকবে এবং আমি তাদের উত্তর দেব; আমি বলব, ‘এরা আমার লোক,’ এবং তারা বলবে, ‘সদাপ্রভুই আমার ঈশ্বর।’ ”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.