Families and flocks return through abundant rain as false idols are discarded and strong shepherd-like leaders welcome the scattered home

সখরিয় 10

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
জনগণকে ঘরোয়া প্রতিমা ও মিথ্যা গণকের পরিবর্তে ঈশ্বরের কাছ থেকে বৃষ্টি খুঁজতে বলা হয়। ব্যর্থ মেষপালকরা বিচারের মুখোমুখি হন, যখন যিহূদা স্বর্গীয়ভাবে সরবরাহকৃত নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী হয়। ছড়িয়ে পড়া জনগণকে দূরবর্তী দেশ থেকে করুণার সঙ্গে জড়ো করা হয়, শক্তিশালী করা হয় এবং তাদের সন্তানদের সঙ্গে বাড়ি আনা হয় যতক্ষণ না আর স্থান থাকে না।
বৃষ্টিমিথ্যা পথপ্রদর্শকমেষপালনপ্রত্যাবর্তন
1বসন্তকালে সদাপ্রভুর কাছে বর্ষা চাও; সদাপ্রভুই ঝড়ের মেঘ তৈরি করেন। তিনি লোকদের প্রচুর বৃষ্টি দেন, আর সকলের ক্ষেতে উদ্ভিদ জন্মান।
2প্রতিমাগুলি ছলনার কথা বলে, গণকেরা মিথ্যা দর্শন দেখে; তারা যে স্বপ্নের কথা বলে তা মিথ্যা, তারা বৃথাই সান্ত্বনা দেয়। সেইজন্য লোকেরা মেষপালের মতো ঘুরে বেড়ায় মেষপালকের অভাবে তারা অত্যাচারিত।
3“পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠছে, এবং আমি নেতাদের শাস্তি দেব; কারণ সার্বভৌম সদাপ্রভু যত্ন নেন তাঁর পালের, যিহূদা কুলের, এবং তাদের যুদ্ধের অহংকারী ঘোড়ার মতো করব।
4কারণ যিহূদা থেকে আসবে কোণার পাথর, তাঁর থেকে আসবে তাঁবু-খুটা, তাঁর থেকে আসবে যুদ্ধের ধনুক, তাঁর থেকে আসবে প্রত্যেক শাসনকর্তা।
5একসঙ্গে তারা হবে যুদ্ধের যোদ্ধাদের মতো যারা কাদা ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়াবে। তারা যুদ্ধ করবে কারণ সদাপ্রভু তাদের সঙ্গে আছেন, তারা শত্রুর অশ্বারোহীদের লজ্জিত করবে।
6“আমি যিহূদা কুলকে শক্তিশালী করব আর যোষেফ-কুলকে রক্ষা করব। আমি তাদের ফিরিয়ে আনব কেননা তাদের প্রতি আমার করুণা আছে। তারা এমন হবে যেন আমি তাদের অগ্রাহ্য করিনি। কারণ আমি সদাপ্রভু তাদের ঈশ্বর এবং আমি তাদের উত্তর দেব।
7ইফ্রয়িমীয়েরা যোদ্ধাদের মতো হবে, দ্রাক্ষারস পান করার মতো তাদের অন্তর খুশি হবে। তা দেখে তাদের সন্তানেরা আনন্দিত হবে; তাদের অন্তর সদাপ্রভুতে আনন্দ করবে।
8আমি তাদের সংকেত দেব এবং তাদের একসঙ্গে জড়ো করব। তাদের আমি নিশ্চয়ই মুক্ত করব; তারা আগের মতোই সংখ্যায় অনেক হবে।
9আমি যদিও তাদের লোকদের মধ্যে ছড়িয়ে দেব, তবুও দূরদেশে তারা আমাকে মনে করবে। তারা ও তাদের সন্তানেরা বেঁচে থাকবে, এবং তারা ফিরে আসবে।
10মিশর দেশ থেকে আমি তাদের ফিরিয়ে নিয়ে আসব এবং আসিরিয়া থেকে তাদের একত্র করব। আমি তাদের গিলিয়দ ও লেবাননে নিয়ে আসব, এবং সেখানে তাদের জায়গা কুলাবে না।
11তারা কষ্টের-সাগরের মধ্যে দিয়ে যাবে; সাগরের ঢেউকে দমন করা হবে এবং নীলনদের সমস্ত গভীর জায়গা শুকিয়ে যাবে। আসিরিয়ার অহংকার ভেঙে দেওয়া হবে এবং মিশরের রাজদণ্ড দূর হয়ে যাবে।
12আমি তাদের সদাপ্রভুতে শক্তিশালী করব এবং তাঁর নামে তারা নিরাপদে বাস করবে,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.