
গীত 87
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৮৭ সিয়োনকে একটি প্রিয় ভিত্তি হিসেবে প্রশংসা করে যার নাগরিকত্ব বিস্ময়করভাবে দূরে পৌঁছায়। প্রাক্তন বহিরাগত ও দূরবর্তী জনগণকে স্থানীয় বলে গণনা করা হয়, যখন গায়ক ও নৃত্যশিল্পীরা শহরকে একটি ভাগ করা উৎস হিসেবে উদযাপন করে।
সিয়োনজাতিসমূহআপনত্বউদযাপন
1পবিত্র পর্বতে তিনি তাঁর নগর স্থাপন করেছেন।
2যাকোবের কুলের অন্য সমস্ত বাসস্থান থেকে সদাপ্রভু সিয়োনের দ্বারসকল ভালোবাসেন।
3হে ঈশ্বরের নগরী, তোমার বিষয়ে গৌরবের কথা বলা হয়:
4“যারা আমাকে স্বীকার করে তাদের মধ্যে আমি রহব এবং ব্যাবিলনের উল্লেখ করব, এমনকি ফিলিস্তিয়া, সোর ও কূশ— এবং বলব, ‘এই সবের জন্ম সিয়োনে হয়েছে।’ ”
5সত্যিই, সিয়োন সম্পর্কে ঘোষণা করা হবে, “এর জন্ম সিয়োনে হয়েছে, ওরও জন্ম হয়েছে, এবং পরাৎপর স্বয়ং তাঁকে প্রতিষ্ঠিত করবেন।”
6সদাপ্রভু লোকেদের সম্বন্ধে গণনা করার গ্রন্থে লিখবেন: “এর জন্ম সিয়োনে হয়েছে।”
7সবাই যারা গান ও নাচ করবে, তারা বলবে, “সিয়োন আমার জীবনের উৎস।”
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.