
গীত 82
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৮২ সেই শাসকদের অভিযুক্ত করে যারা দুষ্টদের পক্ষপাতিত্ব করে যখন দুর্বল, এতিম, দরিদ্র ও নিপীড়িত অরক্ষিত থেকে যায়। তাদের অন্যায় সমাজের ভিত্তি কম্পিত করে, সত্যিকারের বিচারককে সঠিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে একটি আবেদন জাগায়।
ন্যায়বিচারদুর্বলবিচারনেতৃত্ব
1ঈশ্বর মহাসভায় নিজের স্থান গ্রহণ করেছেন; তিনি “দেবতাদের” মাঝে বিচার সম্পন্ন করেন:
2কত কাল তুমি যারা অসৎ তাদের পক্ষ নেবে আর দুষ্টদের পক্ষপাতিত্ব করবে?
3যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো, যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।
4যারা দুর্বল আর অভাবী তাদের মুক্ত করো; দুষ্টদের দেশ থেকে তাদের উদ্ধার করো।
5“সেই ‘দেবতারা’ কিছুই জানে না, তারা কিছুই বোঝে না তারা অন্ধকারে হেঁটে বেড়ায়; আর জগতের ভিত্তি কেঁপে ওঠে।
6“আমি বলি, ‘তোমরা “ঈশ্বর” তোমরা সবাই পরাৎপরের সন্তান।’
7কিন্তু সামান্য মানুষের মতো তোমাদের মৃত্যু হবে; অন্যান্য সব শাসকের মতো তোমাদেরও পতন হবে।”
8ওঠো, হে ঈশ্বর, এই জগতের বিচার করো, কারণ সমস্ত জাতি তোমার উত্তরাধিকার।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.