Grieving families kneel among overturned sanctuary vessels and smoke-darkened walls after invasion

গীত 79

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৭৯ একটি আক্রমণকৃত জেরুজালেম, একটি অপবিত্র ধর্মধাম এবং প্রতিবেশী জাতিসমূহের সামনে সর্বজনীন নিন্দার জন্য বিলাপ করে। সম্প্রদায় প্রয়োজন স্বীকার করে, করুণাময় উদ্ধারের জন্য অনুরোধ করে এবং স্থায়ী ধন্যবাদের প্রতিশ্রুতি দেয় যাতে পুনরুদ্ধারকৃত জনগণ প্রজন্ম জুড়ে প্রশংসা করতে পারে।
বিলাপপুনরুদ্ধারকরুণাসম্প্রদায়
1হে ঈশ্বর, জাতিরা তোমার অধিকারে হানা দিয়েছে; তারা তোমার পবিত্র মন্দিরকে অশুচি করেছে, তারা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
2তারা তোমার দাসদের মৃতদেহ আকাশের পাখিদের খাওয়ার জন্য ফেলে দিয়েছে, তোমার লোকেদের মাংস বন্যপশুদের জন্য দিয়েছে।
3জেরুশালেমের সর্বত্র তারা জলের মতো রক্ত ছড়িয়েছে, এবং মৃতদেহ সৎকারের জন্য কেউ নেই।
4আমরা আমাদের প্রতিবেশীদের মাঝে ঘৃণ্য হয়েছি, চারপাশে লোকেদের কাছে অবজ্ঞা আর উপহাসের পাত্র হয়েছি।
5হে সদাপ্রভু, আর কত কাল? তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে? কত কাল তোমার ঈর্ষা আগুনের মতো জ্বলবে?
6যারা তোমার নাম স্বীকার করে না, সেসব লোকের উপর তোমার ক্রোধ ঢেলে দাও, সেইসব জাতির উপর যারা তোমার নাম ধরে ডাকে না,
7কারণ তারা যাকোবের কুলকে গ্রাস করেছে এবং তাদের আবাসভূমি বিধ্বস্ত করেছে।
8আমাদের পূর্বপুরুষদের পাপ আমাদের উপর আরোপ কোরো না; তোমার দয়া তাড়াতাড়ি এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করুক, কারণ আমরা মরিয়া হয়ে আছি।
9হে ঈশ্বর আমাদের পরিত্রাতা, তোমার নামের গৌরবার্থে আমাদের সাহায্য করো, তোমার নামের গুণে আমাদের উদ্ধার করো ও আমাদের পাপ ক্ষমা করো।
10জাতিরা উপহাস করে কেন বলবে, “তাদের ঈশ্বর কোথায়?” আমাদের চোখের সামনে, জাতিদের মাঝে, সবাইকে জ্ঞাত করো যে তুমি তোমার ভক্তদাসদের রক্তের প্রতিশোধ নিয়ে থাকো।
11বন্দিদের আর্তনাদ তোমার কাছে পৌঁছাক, তোমার বলবান বাহু দিয়ে তাদের বাঁচিয়ে রাখো যাদের মৃত্যুদণ্ড হয়েছে।
12হে প্রভু, আমাদের প্রতিবেশীরা, যারা উপহাসে তোমার প্রতি বিদ্রুপ করেছে তার সাতগুণ তুমি তাদের কোলে ফিরিয়ে দাও।
13তখন আমরা, তোমার ভক্তজন ও তোমার চারণভূমির মেষপাল চিরকাল তোমার প্রশংসা করব; যুগে যুগে আমরা তোমার স্তবগান করব।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.