A vulnerable traveler cries urgently while hostile pursuers falter and friends rush to provide aid

গীত 70

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৭০ সংকটকে একটি জরুরি আবেদনে সংকুচিত করে: সাহায্য করতে তাড়াতাড়ি করুন। আবেদনকারী চান বিদ্বেষপূর্ণ তাড়নাকারীরা ফিরে যাক, অন্বেষণকারীরা আনন্দিত হোক এবং পরিত্রাণকে ভালোবাসা প্রত্যেকে অবিরত ঈশ্বরকে মহিমান্বিত করুক যখন দরিদ্ররা এখনও মুক্তির জন্য অপেক্ষা করে।
জরুরিতামুক্তিনম্রতাআনন্দ
1হে ঈশ্বর, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো! হে সদাপ্রভু, তুমি তাড়াতাড়ি এসো আর আমাকে সাহায্য করো।
2যারা আমার প্রাণনাশের চেষ্টা করে, তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; যারা আমার ধ্বংস কামনা করে তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়।
3যারা আমাকে বলে, “হা! হা!” তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়।
4কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারা তোমাতে আনন্দ করুক ও খুশি হোক; যারা তোমার পরিত্রাণ ভালোবাসে তারা সর্বদা বলুক, “সদাপ্রভু মহান!”
5কিন্তু আমি দরিদ্র ও অভাবী; হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো, তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা, হে সদাপ্রভু, দেরি কোরো না।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.