Families from many nations share a rich harvest and praise together beneath a bright peaceful sky

গীত 67

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৬৭ স্বর্গীয় আশীর্বাদ চায় যাতে প্রতিটি জাতি ঈশ্বরের পরিত্রাণকারী পথ জানতে পারে। ন্যায্য পথনির্দেশ জনগণকে আনন্দের কারণ দেয়, পৃথিবী তার ফসল দেয়, এবং প্রাপ্ত প্রাচুর্য পৃথিবীর সবচেয়ে দূরের সীমানা পর্যন্ত প্রসারিত একটি সাক্ষ্য হয়ে ওঠে।
জাতিসমূহআশীর্বাদন্যায়বিচারফসল
1ঈশ্বর আমাদের প্রতি করুণা করুন ও আমাদের আশীর্বাদ করুন তাঁর মুখ আমাদের উপর উজ্জ্বল করুন—
2যেন তোমার পথসকল জগতে আর তোমার পরিত্রাণ সমস্ত জাতির মধ্যে জ্ঞাত হয়।
3হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক; সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।
4সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লসিত হোক, কারণ তুমি লোকেদের ন্যায়সংগতভাবে শাসন করছ এবং পৃথিবীর জাতিদের পরিচালনা করছ।
5হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক, সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।
6তখন এই পৃথিবী ফসল উৎপন্ন করবে; এবং ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের বিপুলভাবে আশীর্বাদ করবেন।
7হ্যাঁ, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন, তাতে এই পৃথিবীর সব মানুষ তাঁকে ভয় করবে।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.