Worshipers gather near the sanctuary as rain revives fields, streams, grain, and grazing flocks

গীত 65

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৬৫ উত্তরপ্রাপ্ত প্রার্থনা ও ক্ষমাপ্রাপ্ত পাপকে সৃষ্টিকর্তার পৃথিবীর জন্য উদার যত্নের সঙ্গে যুক্ত করে। বৃষ্টি লাঙলের রেখা নরম করে, শস্য উপত্যকা পূর্ণ করে, পাল চারণভূমি ঢেকে দেয়, এবং সমগ্র দৃশ্য প্রচুর ব্যবস্থার নিচে গান গায় বলে মনে হয়।
ক্ষমাব্যবস্থাসৃষ্টিপ্রশংসা
1হে ঈশ্বর, সিয়োনে তোমার জন্য প্রশংসা অপেক্ষা করে; তোমার উদ্দেশে আমরা আমাদের শপথ পূর্ণ করব
2কারণ তুমি প্রার্থনার উত্তর দিয়েছ। সব মানুষ তোমার কাছে আসবে।
3আমরা যখন আমাদের পাপে ভারাক্রান্ত ছিলাম, তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছিলে।
4ধন্য সেই ব্যক্তি যাকে তুমি মনোনীত করেছ এবং কাছে এনেছ যেন তোমার প্রাঙ্গণে বসবাস করতে পারে! তোমার গৃহের ও তোমার পবিত্র মন্দিরের উত্তম সম্পদে আমরা পরিতৃপ্ত হয়েছি।
5হে ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, তুমি অসাধারণ ও ধার্মিক ক্রিয়াসকলের মাধ্যমে আমাদের প্রার্থনার উত্তর দিয়েছ। পৃথিবীর সকলের আশা তুমি এমনকি যারা সুদূর সমুদ্রে যাত্রা করে তাদেরও।
6তোমার পরাক্রমে তুমি পর্বতমালাকে নির্মাণ করেছ, এবং মহা শক্তিবলে নিজেকে সজ্জিত করেছ।
7তুমি গর্জনশীল সমুদ্র ও তাদের উত্তাল ঢেউ শান্ত করেছ, এবং জাতিদের কোলাহল চুপ করিয়েছ।
8যারা পৃথিবীর দূর প্রান্তে বাস করে তারা তোমার আশ্চর্য ক্রিয়ায় ভীত; সূর্য ওঠার স্থান থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত, তুমি আনন্দধ্বনি জাগিয়েছ।
9তুমি এই পৃথিবীকে যত্ন করছ ও জল সেচন করছ, সমৃদ্ধ ও উর্বর করে তুলছ। ঈশ্বরের নদী জলে পূর্ণ; যা সবাইকে প্রচুর শস্যের সম্ভার দেয়; কারণ এইভাবেই তুমি আদেশ দিয়েছ।
10তুমি চষা জমির লাঙলরেখা ভিজিয়ে রাখছ এবং ঢাল সমান করছ; তুমি বৃষ্টি দিয়ে তা নরম করছ এবং তার ফসলে আশীর্বাদ করছ।
11ফসলের সম্ভারে তুমি বছরকে মুকুটে ভূষিত করছ, আর তোমার ঠেলাগাড়ি প্রাচুর্যে উপচে পড়ে।
12মরুপ্রান্তরের তৃণভূমি উপচে পড়ে; আর সব পাহাড় আনন্দে সজ্জিত হয়।
13পশুপালে চারণভূমি পরিপূর্ণ হয়, উপত্যকাগুলি শস্যসম্ভারে আবৃত হয়; তারা জয়ধ্বনি করে ও গান গায়।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.