
গীত 6
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৬ শারীরিক দুর্বলতা, ভয় ও ক্লান্তিকর অশ্রুকে কণ্ঠ দেয়। বিলাপ ঘুরে যায় যখন গীতরচক আত্মবিশ্বাসী হন যে তার কান্না শোনা হয়েছে এবং হুমকিদায়ক বিরোধিতা অবশেষে পিছু হটবে।
বিলাপআরোগ্যঅশ্রুনিশ্চয়তা
1হে সদাপ্রভু, রাগে আমায় তিরস্কার কোরো না তোমার ক্রোধে আমায় শাসন কোরো না।
2আমার প্রতি দয়া করো, হে সদাপ্রভু, কারণ আমি দুর্বল; আমায় সুস্থ করো, হে সদাপ্রভু, কারণ আমার হাড়গোড় ব্যথায় পূর্ণ।
3আমার প্রাণ গভীর বেদনায় পূর্ণ, কত কাল, হে সদাপ্রভু, আর কত কাল?
4হে সদাপ্রভু, আমার দিকে দেখো, ও আমায় রক্ষা করো; তোমার অবিচল প্রেমের গুণে আমায় রক্ষা করো।
5মৃতদের মধ্যে কেউ তোমাকে স্মরণ করে না। পাতাল থেকে কে তোমার প্রশংসা করে?
6আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি। সারারাত ধরে কেঁদে আমি বিছানা ভিজিয়েছি এবং চোখের জলে আমার খাট ভিজিয়েছি।
7গভীর দুঃখে আমার দৃষ্টি দুর্বল হয়; আমার সব শত্রুদের নির্যাতনে চোখ জীর্ণ হয়।
8তোমরা সবাই যারা অধর্ম করো, আমার কাছ থেকে দূর হও, কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন।
9সদাপ্রভু আমার বিনতি শুনেছেন; সদাপ্রভু আমার প্রার্থনা গ্রহণ করেন।
10আমার সব শত্রু লজ্জিত ও বিহ্বল হবে; তারা পিছু ফিরবে এবং হঠাৎ লজ্জিত হবে।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.