A man prays at night while a family sleeps peacefully inside a lamplit home

গীত 4

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৪ দুর্দশা, ক্রোধ ও শূন্য অন্বেষণকে সৎ সান্ধ্য প্রার্থনায় নিয়ে আসে। গীতরচক বস্তুগত প্রাচুর্যের চেয়ে গভীর আনন্দ আবিষ্কার করেন এবং ঈশ্বরের রক্ষাকারী যত্নে স্থির আস্থার মাধ্যমে নিরাপদে শুয়ে পড়েন।
সান্ধ্য প্রার্থনাআস্থাশান্তিআনন্দ
1হে আমার ধার্মিক ঈশ্বর, আমি ডাকলে আমাকে উত্তর দিয়ো। সংকটে আমায় অব্যাহতি দিয়ো; আমার প্রতি দয়া করো ও আমার প্রার্থনা শোনো।
2হে মানুষেরা, কত কাল আমার সম্মান অপমানে পরিণত করবে? আর কত কাল তোমরা অলীকতা ভালোবাসবে ও ভুয়ো দেবতার সন্ধান করবে
3জানো যে সদাপ্রভু তাঁর বিশ্বস্ত ভক্তদের নিজের জন্য পৃথক করে রেখেছেন; আমি ডাকলেই সদাপ্রভু আমার কথা শোনেন।
4কম্পিত হও কিন্তু পাপ কোরো না; যখন নিজের বিছানায় শুয়ে থাকো, নিজের হৃদয় অনুসন্ধান করো ও নীরব থাকো।
5ধার্মিকতার বলি উৎসর্গ করো এবং সদাপ্রভুতে বিশ্বাস করো।
6সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?” তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।
7তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।
8শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব, কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু, আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.