Scheming courtiers whisper while families shelter by a bright river beneath an eagle's wings

গীত 36

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৩৬ অন্যায়কে নির্ণয় করে যা নিজেকে চাটুকার করে এবং সংযম ছাড়া ক্ষতির পরিকল্পনা করে। সেই অন্ধকারের বিরুদ্ধে, স্বর্গীয় ভালোবাসা আকাশ স্পর্শ করে, ন্যায়বিচার পর্বতের মতো দাঁড়িয়ে থাকে এবং প্রচুর জীবন আলোর নদীর মতো প্রবাহিত হয়।
অটল ভালোবাসান্যায়বিচারজীবনপ্রতারণা
1দুষ্টদের অপরাধ সম্পর্কে আমার হৃদয়ে এক প্রত্যাদেশ আছে: তাদের চোখে ঈশ্বরভয় নেই।
2তারা নিজেদের দৃষ্টিতে নিজেদের তোষামোদ করে, ভাবে যে তাদের অপরাধ ধরা পড়বে না বা নিন্দিত হবে না।
3তাদের মুখের কথা দুষ্টতা ও ছলনায় ভরা, তারা জ্ঞান ও সদাচরণ ত্যাগ করেছে।
4এমনকি তাদের বিছানায় শুয়েও তারা মন্দ পরিকল্পনা করে, অসৎ পথে তারা নিজেদের চালনা করে এবং যা মন্দ তা পরিত্যাগ করে না।
5হে সদাপ্রভু, তোমার প্রেম গগনচুম্বী, তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।
6তোমার ধার্মিকতা মহান পর্বতের তুল্য, তোমার ন্যায়বিচার অতল জলধির মতো। তুমি, হে সদাপ্রভু, মানুষ ও পশুকে বাঁচিয়ে রাখো।
7হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম কত অমূল্য! মানুষ তোমার পক্ষছায়ায় আশ্রয় নেয়।
8তোমার গৃহের প্রাচুর্যে তারা পরিতৃপ্ত হয়, তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের পান করিয়ে থাকো।
9কারণ তোমাতেই আছে জীবনের উৎস, তোমার আলোতে আমরা আলো দেখি।
10যারা তোমাকে জানে, তাদের প্রতি তোমার প্রেম, এবং ন্যায়পরায়ণদের প্রতি তোমার ধর্মশীলতা, স্থায়ী করো।
11অহংকারীর চরণ যেন আমার বিরুদ্ধে না আসে, দুষ্টদের হাত যেন আমাকে বিতাড়িত না করে।
12দেখো, অনিষ্টকারীদের দল লুটিয়ে পড়েছে ভূমিতে পতিত হয়েছে, তাদের উঠে দাঁড়ানোর শক্তি নেই।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.