
গীত 29
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ২৯ সমুদ্র থেকে বন ও প্রান্তরে চলমান বজ্রের মাধ্যমে স্বর্গীয় মহিমা শোনে। সৃষ্টি কম্পিত হয়, আরাধনা বিস্ময়ের সঙ্গে সাড়া দেয়, এবং অপ্রতিরোধ্য প্রদর্শন জনগণের জন্য শক্তি ও শান্তিতে শেষ হয়।
ঝড়সৃষ্টিমহিমাশান্তি
1হে ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভুর কীর্তন করো, তাঁর মহিমা ও পরাক্রম কীর্তন করো।
2তাঁর নামের মহিমার কীর্তন করো, পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।
3জলের উপর সদাপ্রভুর কণ্ঠস্বর শোনা যায়; মহিমার ঈশ্বর বজ্রধ্বনি করেন, মহাজলরাশির উপরে সদাপ্রভু বজ্রধ্বনি করেন।
4সদাপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী; সদাপ্রভুর কণ্ঠস্বর মহিমান্বিত।
5সদাপ্রভুর কণ্ঠস্বর দেবদারু গাছ ভেঙে দেয়; লেবাননের দেবদারুবন ছিন্নভিন্ন করেন।
6তিনি লেবাননের পর্বতমালাকে বাছুরের মতো নাচিয়ে তোলেন, বন্য ষাঁড়ের মতো সিরিয়োণকে করেন।
7সদাপ্রভুর কণ্ঠস্বর বজ্রবিদ্যুতের ঝলকের সাথে আঘাত করে।
8সদাপ্রভুর কণ্ঠস্বর মরুভূমি কাঁপিয়ে দেয়; সদাপ্রভু কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলে।
9সদাপ্রভুর কণ্ঠস্বর ওক গাছ দুমড়ে-মুচড়ে দেয় এবং অরণ্য অনাবৃত করে। এবং তাঁর মন্দিরে সকলে বলে “মহিমা!”
10সদাপ্রভু মহাপ্লাবনের উপর অধিষ্ঠিত; সদাপ্রভু চিরকালের জন্য অধিষ্ঠিত রাজা।
11সদাপ্রভু তাঁর লোকদের শক্তি দেন; সদাপ্রভু তাঁর লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.