A worshiper leaves an idol feast for community, inheritance, and a bright path

গীত 16

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১৬ প্রতিদ্বন্দ্বী আনুগত্যের চেয়ে আশ্রয় ও বিশ্বস্ত সম্প্রদায় বেছে নেয়। ঈশ্বর গীতরচকের অংশ ও পরামর্শ, একটি নির্ধারিত উত্তরাধিকারকে সুন্দর করে তোলেন এবং আনন্দে পূর্ণ একটি নিরাপদ পথ খোলেন।
আশ্রয়উত্তরাধিকারপরামর্শআনন্দ
1হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো, কারণ আমি তোমাতেই আশ্রয় নিয়েছি।
2আমি সদাপ্রভুকে বললাম, “তুমিই আমার প্রভু; তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই।”
3জগতে যত পবিত্রজন আছেন তাঁদের সম্বন্ধে আমি বলি, “তাঁরা বিশিষ্ট ব্যক্তিসকল, আর আমি তাঁদের নিয়ে আমোদ করি।”
4যারা অন্য দেবতাদের পিছনে ছোটে তারা আরও বেশি কষ্ট পাবে; আমি সেই দেবতাদের উদ্দেশে রক্তের নৈবেদ্য উৎসর্গ করব না এমনকি তাদের নামও উচ্চারণ করব না।
5হে সদাপ্রভু, একমাত্র তুমিই আমার উত্তরাধিকার ও আশীর্বাদের পানপাত্র; তুমি আমার অধিকার সুরক্ষিত করেছ।
6যে দেশ তুমি আমাকে দিয়েছ তা মনোরম দেশ; সত্যিই কত সুন্দর আমার উত্তরাধিকার।
7আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন; রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।
8আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি। তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।
9তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে; আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,
10কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না, তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।
11তুমি আমাকে জীবনের পথ দেখাও; তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে, তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.