
গীত 149
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১৪৯ একটি নতুন সাম্প্রদায়িক গান, নাচ, সঙ্গীত ও নম্র মানুষদের জন্য সম্মান উদযাপন করে। প্রশংসা নিপীড়নমূলক ক্ষমতার উপর জবাবদিহিমূলক বিচারের পাশে দাঁড়ায়, অনিয়ন্ত্রিত ব্যক্তিগত প্রতিশোধের পরিবর্তে বিশ্বস্ত বিজয় হিসেবে চিত্রিত।
নতুন গানআনন্দন্যায়বিচারবিজয়
1সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, তাঁর বিশ্বস্ত ভক্তজনের সমাবেশে তাঁর প্রশংসা করো।
2ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক; সিয়োনের লোকেরা তাদের রাজাতে উল্লাস করুক।
3তারা নৃত্যসহকারে তাঁর নামের প্রশংসা করুক আর খঞ্জনি ও বীণা দিয়ে তাঁর উদ্দেশে সংগীত করুক।
4কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের প্রতি প্রসন্ন; তিনি নম্রচিত্তদের বিজয় মুকুটে ভূষিত করেন।
5তাঁর বিশ্বস্ত ভক্তবৃন্দ তাঁর সম্মানে উল্লাস করুক তারা যখন নিজেদের বিছানায় শুয়ে থাকে তখনও যেন আনন্দগান করে।
6ঈশ্বরের প্রশংসা তাদের মুখে ধ্বনিত হোক আর তাদের হাতে উভয় দিকে ধারবিশিষ্ট তরোয়াল,
7জাতিগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আর জাতিদের শাস্তি দিতে,
8তাদের রাজাদের শিকল দিয়ে বাঁধতে, তাদের বিশিষ্ট ব্যক্তিদের লোহার শিকল দিয়ে বাঁধতে,
9তাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করতে— এসব তাঁর সমস্ত বিশ্বস্ত ব্যক্তির গৌরব। সদাপ্রভুর প্রশংসা করো।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.