A hunted man prays inside a cave as pursuers pass and friends approach along a sunlit path

গীত 142

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১৪২ বিচ্ছিন্নতা, বিপদ ও স্পষ্ট পরিত্যাগ থেকে একটি সৎ অভিযোগ ঢেলে দেয়। কোনো মানব আশ্রয় দৃশ্যমান না থাকায়, গুহার প্রার্থনা ঈশ্বরকে অংশ হিসেবে নাম দেয় এবং একটি কৃতজ্ঞ সম্প্রদায়ে মুক্তির প্রত্যাশা করে।
বিচ্ছিন্নতাআশ্রয়অভিযোগউদ্ধার
1আমি জোর গলায় সদাপ্রভুর কাছে বিনতি করি; সদাপ্রভুর দয়ার জন্য আমি অনুনয় করি।
2আমি তাঁর কাছে আমার অভিযোগের কথা প্রকট করি; তোমার সামনে আমার সংকটের কথা বলি।
3যখন আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়, তখন তুমিই আমার চলার পথে লক্ষ্য রাখো। যে পথে আমি চলি, লোকেরা সেই পথে আমার জন্য এক ফাঁদ পেতেছে।
4তুমি চেয়ে দেখো, আমার ডানদিকে কেউ নেই; আমার জন্য কারও ভাবনা নেই, আমার কোনও আশ্রয় নেই; কেউই আমার জীবনের জন্য চিন্তা করে না।
5হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদি, আমি বলি, “তুমিই আমার আশ্রয়, জীবিতদের দেশে তুমিই আমার অধিকার।”
6আমার কাতর প্রার্থনা শোনো, কারণ আমি নিদারুণ প্রয়োজনে রয়েছি; যারা আমাকে তাড়না করে, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো, কারণ তারা আমার থেকেও বেশি শক্তিশালী।
7আমাকে কারাগার থেকে মুক্ত করো, যেন আমি তোমার নামের প্রশংসা করতে পারি। তখন ধার্মিকেরা আমাকে ঘিরে ধরবে কারণ তুমি আমার প্রতি মঙ্গলময়।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.