
গীত 133
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১৩৩ সাম্প্রদায়িক ঐক্যকে মূল্যবান, প্রচুর ও জীবনদায়ী হিসেবে উদযাপন করে। সুগন্ধি অভিষেক তেল ও সতেজকারী পর্বতের শিশির আশীর্বাদ চিত্রিত করে যা ব্যক্তিদের বাইরে প্রবাহিত হয়, একটি বৈচিত্র্যময় নিয়মবদ্ধ পরিবারকে ভাগ করা জীবনে একত্রিত করে।
ঐক্যঅভিষেকআশীর্বাদসম্প্রদায়
1যখন ঈশ্বরের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একত্রে বসবাস করে তা কত উত্তম ও মনোহর হয়!
2তা মূল্যবান সেই তেলের মতো যা মাথায় ঢেলে দেওয়া হয়, যা দাড়িতে গড়িয়ে পরে, যা হারোণের দাড়িতে গড়িয়ে পরে, যা তাঁর পোশাকের গলাবন্ধে গড়িয়ে পরে।
3মনে হয় এ যেন হর্মোণ পাহাড়ের শিশির যা সিয়োন পর্বতে ঝরে পড়ছে। কারণ সেখানে সদাপ্রভু তাঁর আশীর্বাদ দিলেন, এমনকি অনন্তকালের জন্য জীবন দিলেন।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.