A peaceful toddler rests against his mother beneath an olive tree overlooking Jerusalem

গীত 131

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১৩১ গর্ব, মহান উচ্চাকাঙ্ক্ষা ও অস্থির আকাঙ্ক্ষাকে শান্ত নির্ভরতার জন্য প্রত্যাখ্যান করে। বক্তার অভ্যন্তরীণ জীবন একটি দুগ্ধত্যাগ করা শিশুর মতো হয়ে ওঠে যে তার মায়ের সঙ্গে সন্তুষ্টভাবে বিশ্রাম নেয়, সম্প্রদায়কে স্থায়ী আশায় আমন্ত্রণ জানায়।
নম্রতাসন্তুষ্টিআস্থাআশা
1হে সদাপ্রভু, আমার হৃদয় অহংকারী নয়, আমার দৃষ্টি উদ্ধত নয়; নিজের থেকে বড় কোনও বিষয় নিয়ে আমি ভাবি না আমার বোধের অতীত কোনও আশ্চর্য বিষয়ে সংযুক্ত থাকি না।
2কিন্তু আমি নিজেকে শান্ত ও নীরব করেছি, স্তন্য-ত্যাগ করা শিশুর মতো করেছি যে মায়ের দুধের জন্য আর কাঁদে না, স্তন্যপানে বিরত শিশুর মতো আমি তৃপ্ত।
3হে ইস্রায়েল, সদাপ্রভুর উপরে আশা রাখো এখন এবং চিরকালের জন্য রাখো।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.