
গীত 13
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১৩ বিলাপের গতিবিধি সংক্ষিপ্ত করে: দীর্ঘায়িত পরিত্যাগ, জরুরি অনুরোধ, নবায়িত আস্থা ও গান। পরিস্থিতি গুরুতর থেকে যায়, তবুও স্মরণকৃত বিশ্বস্ত ভালোবাসা সমাধান সম্পূর্ণ দৃশ্যমান হওয়ার আগে প্রশংসা সক্ষম করে।
বিলাপঅপেক্ষাআস্থাপ্রশংসা
1আর কত কাল, হে সদাপ্রভু? তুমি কি চিরকাল আমাকে ভুলে থাকবে? আর কত কাল তুমি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রাখবে?
2আর কত কাল আমি আমার ভাবনার সঙ্গে যুদ্ধ করব এবং দিনের পর দিন আমার হৃদয়ে দুঃখ রইবে? আর কত দিন আমার শত্রু আমার উপর বিজয়ী হবে?
3আমার দিকে চেয়ে দেখো ও উত্তর দাও, হে সদাপ্রভু, আমার ঈশ্বর। আমার চোখে আলো দাও, নয়তো আমি মৃত্যুতে ঘুমিয়ে পড়ব,
4এবং আমার শত্রু বলবে, “আমি ওকে পরাজিত করেছি,” এবং আমার বিপক্ষরা আমার পতনে উল্লাস করবে।
5কিন্তু আমি তোমার অবিচল প্রেমে বিশ্বাস করি, আমার প্রাণ তোমার পরিত্রাণে উল্লাস করে।
6আমি সদাপ্রভুর প্রশংসা করব, কারণ তিনি আমার মঙ্গল করেছেন।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.