Families cross between receding waters as mountains rise and fresh water pours from rock

গীত 114

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১১৪ মিশর ত্যাগ ও ভূমিতে প্রবেশকে একটি প্রাণবন্ত সৃষ্টি প্রতিক্রিয়ায় সংকুচিত করে। সমুদ্র ও যর্দন সরে যায়, পর্বতগুলি লাফ দেয়, এবং পাথর জলে পরিণত হয় সেই উপস্থিতির সামনে যা দাসত্বপ্রাপ্ত জনগণকে একটি ধর্মধামে রূপান্তরিত করে।
মিশর ত্যাগসৃষ্টিমুক্তিউপস্থিতি
1ইস্রায়েল যখন মিশর ছেড়ে বের হয়ে এল, যাকোবের গোষ্ঠী পরভাষী লোকেদের ছেড়ে,
2যিহূদা ঈশ্বরের পবিত্রস্থান হয়ে উঠল, আর ইস্রায়েল হল তাঁর আধিপত্য।
3সমুদ্র দেখল আর পালিয়ে গেল, জর্ডন পিছু ফিরল;
4পর্বতমালা মেষের মতো, পাহাড়গুলি মেষশাবকের মতো লাফিয়ে উঠল।
5হে সমুদ্র, কেন তুমি পালিয়ে গেলে? হে জর্ডন, কেন তুমি পিছু ফিরলে?
6হে পর্বতমালা, কেন তোমরা মেষের মতো, তোমরা পাহাড়গুলি, মেষশাবকের মতো লাফিয়ে উঠলে?
7হে পৃথিবী, প্রভুর সামনে, আর যাকোবের ঈশ্বরের সামনে কম্পিত হও।
8তিনি শৈলকে জলাশয়ে, কঠিন শৈলকে জলের উৎসে পরিণত করলেন।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.