
গীত 100
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১০০ সমগ্র পৃথিবীকে আনন্দময় সেবা, আনন্দময় গান ও কৃতজ্ঞ ধর্মধামের প্রাঙ্গণে আমন্ত্রণ জানায়। আরাধনা নির্মাতা ও মেষপালকের প্রতি আপনত্বের উপর নির্ভর করে যার মঙ্গল, অটল ভালোবাসা ও বিশ্বস্ততা প্রতিটি প্রজন্ম জুড়ে টিকে থাকে।
ধন্যবাদজ্ঞাপনআনন্দআপনত্ববিশ্বস্ততা
1সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।
2মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো; আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।
3তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর। তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই; আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।
4ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো; তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।
5কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী; তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.