
মালাখি 4
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
আসন্ন দিন অহংকারী দুষ্টতার বিরুদ্ধে চুল্লির মতো জ্বলে, কোনো শিকড় বা শাখা রেখে যায় না। যারা ঈশ্বরের নাম শ্রদ্ধা করে তাদের জন্য, ধার্মিকতার সূর্য আরোগ্য নিয়ে উদিত হয় এবং তারা বাছুরের মতো লাফ দেয়। বইটি মোশিকে স্মরণ করে এবং পিতামাতা ও সন্তানদের পুনর্মিলনের জন্য এলিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়।
প্রভুর দিনআরোগ্যমোশিএলিয়পুনর্মিলন
1“নিশ্চয়ই সেদিন আসছে; যা এক অগ্নিকুণ্ডের মতো জ্বলবে। সব অহংকারী ও দুষ্টগণ খড়ের মতো হবে এবং সেদিনে সকলে আগুনে পুড়বে।” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন। “কোনও শিকড় বা ডালপালা বাঁচবে না।
2কিন্তু তোমরা যারা আমার নাম সম্মান করো, তোমাদের উপরে ধার্মিকতার সূর্য উঠবে এবং সেই রশ্মিতে তোমরা আরোগ্য পাবে। আর যেভাবে পালের হৃষ্টপুষ্ট বাছুর লাফিয়ে খোঁয়াড়ের বাইরে যায় ঠিক সেরকম তোমরাও বাইরে যাবে এবং আনন্দে লাফাবে।
3তখন তোমরা দুষ্টদের পদদলিত করবে; আর আমার কাজ করার দিনে তারা তোমাদের পায়ের তলায় পড়ে থাকা ছাইয়ের মতো হবে,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।
4“তোমরা আমার দাস মোশির বিধান মনে করো, যে আদেশ ও আইন আমি তাকে হোরেব পাহাড়ে সমস্ত ইস্রায়েলের জন্য দিয়েছিলাম।
5“দেখো, সদাপ্রভুর সেই মহান ও ভয়ংকর দিন আসার আগে আমি তোমাদের কাছে ভাববাদী এলিয়কে পাঠাব।
6তিনি বাবার মন সন্তানের দিকে ফেরাবেন; এবং সন্তানের মন বাবার দিকে ফেরাবেন, নয়তো আমি আসব এবং তোমাদের দেশ সম্পূর্ণ ধ্বংস করব।”
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.