Joshua and Israel’s leaders overlooking conquered cities and the Jordan valley

যিহোশূয় 12

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
অধ্যায়টি মোশির অধীনে যর্দনের পূর্বে এবং যিহোশূয়ের অধীনে যর্দনের পশ্চিমে পরাজিত রাজাদের লিপিবদ্ধ করে। এই সুশৃঙ্খল স্মরণ প্রান্তরের সীমানা থেকে পাহাড়ি অঞ্চল এবং সমগ্র দেশ জুড়ে ইস্রায়েলের বিজয়গুলি সংক্ষিপ্ত করে।
স্মরণবিজয়ভূমিপূর্ণ প্রতিশ্রুতি
1এঁরাই হলেন সেই দেশের রাজারা, যাঁদের ইস্রায়েলীরা পরাজিত করল এবং যাঁদের এলাকা জর্ডন নদীর পূর্বপারে, অর্ণোন গিরিখাত থেকে হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল, সেই এলাকা এবং অরাবার পূর্বদিকের সমস্ত এলাকা তারা দখল করল:
2ইমোরীয়দের রাজা সীহোন, যিনি হিষ্‌বোনে রাজত্ব করতেন। অর্ণোন গিরিখাতের প্রান্তে অরোয়ের থেকে—গিরিখাতের মাঝামাঝি থেকে—অম্মোনীয়দের সীমানারূপে চিহ্নিত যব্বোক নদী পর্যন্ত বিস্তৃত এলাকা তাঁর শাসনাধীন ছিল। গিলিয়দের অর্ধেক অংশও এর অন্তর্ভুক্ত।
3এছাড়াও গালীল সাগর থেকে অরাবা সাগর (অর্থাৎ, মরুসাগর) পর্যন্ত এবং বেথ-যিশীমোৎ ও পরে পিস্‌গার ঢালের নিচে, দক্ষিণ দিক পর্যন্ত তাঁর শাসনাধীন ছিল।
4আর বাশনের রাজা সেই ওগের এলাকা, যিনি রফায়ীয়দের শেষদিকের একজন রাজা, ও যিনি অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন।
5হর্মোণ পর্বত, সল্‌খা, গশূর ও মাখার লোকদের সীমানা পর্যন্ত সমস্ত বাশন এবং হিষ্‌বোনের রাজা সীহোনের রাজ্যের সীমানা পর্যন্ত বিস্তৃত গিলিয়দের অর্ধেক অংশ তাঁর শাসনাধীন ছিল।
6সদাপ্রভুর দাস মোশি এবং ইস্রায়েলীরা তাঁদের উপর জয়লাভ করেন। আর সদাপ্রভুর দাস মোশি তাঁদের দেশটি অধিকাররূপে রূবেণীয় ও গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশকে দিয়েছিলেন।
7জর্ডন নদীর পশ্চিমদিকে, লেবানন উপত্যকার বায়াল-গাদ থেকে যা সেয়ীরের দিকে উঠে যায়, সেই হালক পর্বত পর্যন্ত বিস্তৃত যে দেশটি যিহোশূয় ও ইস্রায়েলীরা জয় করলেন, সেখানকার রাজাদের এক তালিকা এখানে দেওয়া হল। যিহোশূয় তাঁদের দেশগুলি এক অধিকাররূপে গোষ্ঠী-বিভাগ অনুসারে ইস্রায়েলের বিভিন্ন বংশকে দিয়েছিলেন।
8এই দেশগুলিতে পার্বত্য প্রদেশ, পশ্চিমী পাহাড়ের পাদদেশ, অরাবা, পর্বতের ঢাল, মরুপ্রান্তর ও নেগেভ যুক্ত ছিল। এগুলি হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশ। এঁরাই সেইসব রাজা:
9যিরীহোর রাজাএকজন(বেথেলের নিকটবর্তী) অয়ের রাজাএকজন
10জেরুশালেমের রাজাএকজনহিব্রোণের রাজাএকজন
11যর্মূতের রাজাএকজনলাখীশের রাজাএকজন
12ইগ্লোনের রাজাএকজনগেষরের রাজাএকজন
13দবীরের রাজাএকজনগেদরের রাজাএকজন
14হর্মার রাজাএকজনঅরাদের রাজাএকজন
15লিব্‌নার রাজাএকজনঅদুল্লমের রাজাএকজন
16মক্কেদার রাজাএকজনবেথেলের রাজাএকজন
17তপূহের রাজাএকজনহেফরের রাজাএকজন
18অফেকের রাজাএকজনলশারোণের রাজাএকজন
19মাদোনের রাজাএকজনহাৎসোরের রাজাএকজন
20শিম্রোণ-মেরোণের রাজাএকজনঅক্‌ষফের রাজাএকজন
21তানকের রাজাএকজনমগিদ্দোর রাজাএকজন
22কেদশের রাজাএকজনকর্মিলে যক্নিয়ামের রাজাএকজন
23(নাফোৎ-দোরে) দোরের রাজাএকজনগিল্‌গলে গয়িমের রাজাএকজন
24তির্সার রাজাএকজন মোট একত্রিশ জন রাজা।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.