Jonah kneels in prayer inside the shadowed great fish as seaweed and deep water surround him and warm light descends from above

যোনা 2

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
মাছের ভিতর থেকে, যোনা গভীরে ডুবে যাওয়া, ঢেউ ও আগাছায় ঘেরা এবং মৃত্যুর কাছাকাছি হওয়ার বর্ণনা দেন। তিনি প্রভুকে স্মরণ করেন এবং মন্দিরের দিকে প্রার্থনা নির্দেশ করেন, শূন্য প্রতিমাকে অটল করুণার সঙ্গে বৈপরীত্য দেন। যোনা ধন্যবাদজ্ঞাপনের প্রতিজ্ঞা করেন, ঘোষণা করেন পরিত্রাণ ঈশ্বরের অন্তর্গত এবং মুক্তি পান।
প্রার্থনামুক্তিধন্যবাদজ্ঞাপনপরিত্রাণ
1সেই মাছের পেটের মধ্যে থেকে যোনা, তার ঈশ্বর সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন।
2তিনি বললেন: “আমার দুর্দশার সময়ে আমি সদাপ্রভুকে ডাকলাম, আর তিনি আমাকে উত্তর দিলেন। পাতালের গভীরতম স্থান থেকে আমি সাহায্য চাইলাম, আর তুমি আমার কান্না শুনলে।
3তুমি আমাকে গভীর জলে, সমুদ্রের গর্ভে নিক্ষেপ করলে, আর প্রকাণ্ড জলস্রোত আমাকে ঘিরে ধরল; তোমার সকল ঢেউ, তোমার সমস্ত তরঙ্গ, আমাকে বয়ে নিয়ে গেল।
4আমি বললাম, ‘আমাকে তোমার দৃষ্টি থেকে দূর করা হয়েছে; তবুও আমি আবার তোমার পবিত্র মন্দিরের দিকে তাকাব।’
5আমার চারপাশের জলরাশি আমাকে ভীত করল, অগাধ জলরাশি আমাকে ঘিরে ধরল; সাগরের আগাছা আমার মাথায় জড়িয়ে গেল।
6আমি সমুদ্রে পর্বতসমূহের তলদেশ পর্যন্ত ডুবে গেলাম; নিচের পৃথিবী চিরতরে আমাকে বন্দি করল। কিন্তু হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি গভীর গর্ত থেকে আমার প্রাণকে তুলে ধরলে।
7“আমার প্রাণ যখন আমার মধ্যে ক্ষীণ হচ্ছিল, সদাপ্রভু, আমি তোমাকে স্মরণ করলাম, আর আমার প্রার্থনা তোমার কাছে গেল তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হল।
8“যারা অসার প্রতিমাদের প্রতি আসক্ত থাকে, নিজেদের প্রতি ঈশ্বরের প্রেম তারা পরিত্যাগ করে।
9কিন্তু আমি, ধন্যবাদের গান গেয়ে, তোমার কাছে নৈবেদ্য উৎসর্গ করব। আমি যা মানত করেছি, তা আমি পূর্ণ করব। আমি বলব, পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে।”
10পরে সদাপ্রভু সেই মাছকে আদেশ দিলে, তা যোনাকে বমি করে শুকনো ভূমিতে ফেলে দিল।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.