
ইয়োব 25
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
বিলদদ ঈশ্বরের আধিপত্য ও স্বর্গের অগণিত বাহিনীর উপর একটি সংক্ষিপ্ত চূড়ান্ত বক্তৃতা দেন, যাদের সামনে উচ্চতায় শান্তি প্রতিষ্ঠিত। যদি চাঁদ ও তারাও ঈশ্বরের দৃষ্টিতে পবিত্র না হয়, তিনি জিজ্ঞাসা করেন, তাহলে একজন মানুষ, নারীর জন্ম কীট, কীভাবে ধার্মিক হতে পারে?
বিলদদস্বর্গীয় আধিপত্যমানব দুর্বলতামহাবিশ্ব
1পরে শূহীয় বিল্দদ উত্তর দিলেন:
2“আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।
3তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়? এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?
4ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে? স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?
5যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয় ও তারাগুলিও বিশুদ্ধ নয়,
6তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র— সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.