Families climbing toward higher ground as a vast flood rushes down a valley toward Philistine coastal cities

যিরমিয় 47

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
ফরৌণ ঘসা আক্রমণ করার আগে, যিরমিয় উত্তর থেকে উঠা জল বর্ণনা করেন যা ফিলিস্তিয়া ও তার মিত্রদের অভিভূত করে। আসন্ন বিপর্যয় পিতামাতাদের শক্তিহীন করে, প্রতিবেশী উপকূল থেকে সমর্থন নীরব করে এবং একটি তরবারিতে পরিণত হয় যা এখনও বিশ্রাম নিতে পারে না।
ফিলিস্তিয়াবন্যাবিচারবিলাপ
1ফরৌণ গাজা আক্রমণ করার পূর্বে, ফিলিস্তিনীদের সম্পর্কে ভাববাদী যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল:
2সদাপ্রভু এই কথা বলেন, “দেখো, উত্তর দিকের জলরাশি কেমন ফেঁপে উঠছে; তা এক উপচে পড়া স্রোতে পরিণত হবে। তা সেই দেশ, তার নগরগুলি ও সেগুলির মধ্যে বসবাসকারী সব কিছুকেই প্লাবিত করবে। লোকেরা চিৎকার করে উঠবে, দেশে বসবাসকারী সকলেই বিলাপ করবে
3দ্রুততম গতিতে ছুটে আসা অশ্বদের খুরের শব্দে, শত্রুপক্ষের রথসমূহের কোলাহলে ও তাদের চাকাগুলির ঘরঘরানিতে। বাবারা তাদের সন্তানদের সাহায্য করতে ফিরে আসবে না, তাদের হাতগুলি অবশ হয়ে ঝুলে থাকবে।
4কারণ সব ফিলিস্তিনীকে ধ্বংস করার, যারা সোর ও সীদোনের সাহায্য করত, সেই সমস্ত অবশিষ্ট লোককে উচ্ছিন্ন করার দিন, এসে পড়েছে। সদাপ্রভু ফিলিস্তিনীদের ধ্বংস করতে চলেছেন, কপ্তোরের উপকূল থেকে আসা অবশিষ্টদের তিনি ধ্বংস করবেন।
5গাজা বিলাপ করে তার মস্তক মুণ্ডন করবে; অস্কিলোন নীরব হবে। হে সমতলভূমির অবশিষ্ট লোকেরা, তোমরা কত কাল নিজেদের শরীর কাটাকুটি করবে?
6“ ‘আহ্, সদাপ্রভুর তরোয়াল, আর কত কাল পরে তুমি ক্ষান্ত হবে? তুমি নিজের কোষে প্রবেশ করো, নিবৃত্ত হও ও শান্ত হও।’
7কিন্তু তা কেমন করে ক্ষান্ত হবে, যখন সদাপ্রভু তাকে আদেশ দিয়েছেন? যখন তাঁর আদেশ নির্গত হয়েছে অস্কিলোন ও উপকূল এলাকা আক্রমণ করার?”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.