
যিশাইয় 20
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
তিন বছর ধরে যিশাইয় মিশর ও কূশের বিরুদ্ধে একটি চিহ্ন হিসেবে খালি পায়ে ও সরল পোশাক পরে হাঁটেন। তাদের আসন্ন বন্দিত্ব প্রদর্শন করে যে যিহূদার প্রত্যাশিত মিত্ররা রক্ষা করতে পারে না, যারা তাদের উপর নির্ভর করেছিল তাদের হতাশ করে।
সতর্কতাআস্থাভাববাণীমূলক চিহ্নজোট
1যে বছর আসিরীয় রাজা সর্গোনের পাঠানো প্রধান সেনাপতি অস্দোদে এসে, তা আক্রমণ করে অধিকার করেন,
2সেই সময়ে সদাপ্রভু আমোষের পুত্র যিশাইয়ের মাধ্যমে কথা বললেন। তিনি তাঁকে বললেন, “তোমার শরীর থেকে ওই শোকবস্ত্র ও পায়ের চটিজুতো খুলে নাও।” তিনি সেরকমই করলেন। তিনি নগ্ন হয়ে খালি পায়ে এদিক-ওদিক ঘুরতে লাগলেন।
3তারপরে সদাপ্রভু বললেন, “আমার দাস যিশাইয় যেমন তিন বছর নগ্ন শরীরে খালি পায়ে ঘুরে বেড়িয়েছে, তা হল এক চিহ্নস্বরূপ, আমি মিশর ও ইথিয়োপিয়ার উপরে যে ভয়ংকর কষ্টের সময় নিয়ে আসব, এ তারই নিদর্শন।
4আসিরীয় রাজা এভাবেই মিশরীয় ও ইথিয়োপীয় বন্দিদের নগ্ন শরীরে ও খালি পায়ে নির্বাসনে নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ নির্বিশেষে, মিশরের লজ্জার জন্য, তাদের নিতম্বদেশ অনাবৃত থাকবে।
5যারা ইথিয়োপিয়াকে বিশ্বাস করেছিল ও মিশরের জন্য গর্ব করেছিল, তারা ভীত ও লজ্জিত হবে।
6সেদিন, যে লোকেরা এই উপকূল অঞ্চলে বসবাস করবে, তারা বলবে, ‘দেখো, আমরা যাদের উপরে নির্ভর করেছিলাম, তাদের কী অবস্থা হয়েছে। আসিরীয় রাজার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্য ও উদ্ধারলাভের আশায়, আমরা তাদেরই কাছে পলায়ন করেছিলাম! তাহলে আমরাই বা কী করে নিষ্কৃতি পাব?’ ”
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.