
ইষ্টের 10
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
বইটি রাজার ক্ষমতা এবং মর্দখয়ের দ্বিতীয় পদে উন্নতির উল্লেখ করে শেষ হয়। মর্দখয় ইহুদিদের মধ্যে সম্মানিত কারণ তিনি তার জনগণের কল্যাণ খোঁজেন এবং পরবর্তী প্রজন্মের কাছে শান্তির কথা বলেন।
মর্দখয়নেতৃত্বজনসেবাকল্যাণশান্তি
1রাজা অহশ্বেরশ তাঁর গোটা রাজ্যে ও দূরের দ্বীপগুলিতে কর বসালেন।
2তাঁর ক্ষমতা ও শক্তির সব কথা এবং মর্দখয়কে রাজা যেভাবে উঁচু পদ দিয়ে মহান করেছিলেন সেই কথা মাদিয়া ও পারস্যের রাজাদের ইতিহাস বইতে কি লেখা নেই?
3রাজা অহশ্বেরশের পরে মর্দখয়ের স্থান ছিল দ্বিতীয়, ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত ইহুদিরা তাঁকে উচ্চ সম্মান দেখাত, কারণ তিনি তাঁর লোকদের মঙ্গলের জন্য কাজ করেছিলেন এবং সকল ইহুদিদের কল্যাণের কথা বলতেন।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.