David, Zadok, and priestly families drawing lots before the ark’s fabric tent

1 বংশাবলি 24

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
হারোণের বংশধরদের সাদোক ও অহীমেলকের অধীনে চব্বিশটি যাজকীয় দলে বিভক্ত করা হয়। গুলিবাঁট পক্ষপাতিত্ব ছাড়াই পালাক্রম নির্ধারণ করে, যখন অবশিষ্ট লেবীয় পরিবারও জেরুজালেমে ভবিষ্যৎ মন্দির সেবার জন্য নথিভুক্ত করা হয়।
যাজকশৃঙ্খলান্যায্যতাসেবা
1এগুলিই হল হারোণের বংশধরদের বিভিন্ন বিভাগ: হারোণের ছেলেরা হলেন নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।
2কিন্তু নাদব ও অবীহূ তাদের বাবা মারা যাওয়ার আগেই মারা গেল, এবং তাদের কোনো ছেলে ছিল না; তাই ইলীয়াসর ও ঈথামর যাজকের দায়িত্ব পালন করলেন।
3ইলিয়াসরের এক বংশধর সাদোকের ও ঈথামরের এক বংশধর অহীমেলকের সাহায্য নিয়ে দাউদ যাজকদের নিরূপিত পরিচর্যার ক্রমানুসারে তাদের কয়েকটি বিভাগে বিভক্ত করে দিলেন।
4ঈথামরের বংশধরদের তুলনায় ইলিয়াসরের বংশধরদের মধ্যেই বেশি সংখ্যায় নেতা খুঁজে পাওয়া গেল, এবং তাদের সেভাবেই বিভক্ত করা হল: ইলিয়াসরের বংশধরদের মধ্যে থেকে ষোলো জনকে ও ঈথামরের বংশধরদের মধ্যে থেকে আট জনকে বংশের কর্তাব্যক্তি করা হল।
5গুটিকাপাত করে নিরপেক্ষভাবেই তারা তাদের বিভিন্ন বিভাগে বিভক্ত করলেন, কারণ ইলীয়াসর ও ঈথামর, দুজনেরই বংশধরদের মধ্যে থেকে অনেকে পীঠস্থানের ও ঈশ্বরের কর্মকর্তা হলেন।
6নথনেলের ছেলে লেবীয় শাস্ত্রবিদ শময়িয় মহারাজের ও এইসব কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের নামগুলি নথিভুক্ত করলেন: সেই কর্মকর্তারা হলেন যাজক সাদোক, অবিয়াথরের ছেলে অহীমেলক এবং যাজকদের ও লেবীয়দের বিভিন্ন গোষ্ঠীর কয়েকজন কর্তাব্যক্তি—একবার ইলিয়াসরের বংশ থেকে একজনকে, পরে ঈথামরের বংশ থেকে অন্য একজনকে তিনি নথিভুক্ত করলেন।
7গুটিকাপাতে প্রথম দানটি পড়েছিল যিহোয়ারীবের নামে, দ্বিতীয়টি পড়েছিল যিদয়িয়ের নামে,
8তৃতীয়টি পড়েছিল হারীমের নামে, চতুর্থটি পড়েছিল সিয়োরীমের নামে,
9পঞ্চমটি পড়েছিল মল্কিয়ের নামে, ষষ্ঠটি পড়েছিল মিয়ামীনের নামে,
10সপ্তমটি পড়েছিল হক্কোষের নামে, অষ্টমটি পড়েছিল অবিয়ের নামে,
11নবমটি পড়েছিল যেশূয়ের নামে, দশমটি পড়েছিল শখনিয়ের নামে,
12একাদশতমটি পড়েছিল ইলীয়াশীবের নামে, দ্বাদশতমটি পড়েছিল যাকীমের নামে,
13ত্রয়োদশতমটি পড়েছিল হুপ্পের নামে, চতুর্দশতমটি পড়েছিল যেশবাবের নামে,
14পঞ্চদশতমটি পড়েছিল বিলগার নামে, ষোড়শতমটি পড়েছিল ইম্মেরের নামে,
15সপ্তদশতমটি পড়েছিল হেষীরের নামে, অষ্টাদশতমটি পড়েছিল হপ্পিসেসের নামে,
16উনবিংশতিতমটি পড়েছিল পথাহিয়ের নামে, বিংশতিতমটি পড়েছিল যিহিষ্কেলের নামে,
17একবিংশতিতমটি পড়েছিল যাখীনের নামে, দ্বাবিংশতিতমটি পড়েছিল গামূলের নামে,
18ত্রয়োবিংশতিতমটি পড়েছিল দলায়ের নামে, এবং চতুর্বিংশতিতমটি পড়েছিল মাসিয়ের নামে।
19ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আদেশানুসারে তাদের পূর্বপুরুষ হারোণ তাদের জন্য যে নিয়মকানুন ঠিক করে দিলেন, তার আধারে যখন তারা সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করতেন তখন তারা পরিচর্যার এই ক্রমই অনুসরণ করতেন।
20লেবির অবশিষ্ট বংশধরদের কথা: অম্রামের ছেলেদের মধ্যে থেকে: শবূয়েল; শবূয়েলের ছেলেদের মধ্যে থেকে: যেহদিয়।
21রহবিয়ের কথা, তাঁর ছেলেদের মধ্যে থেকে: প্রথমজন যিশিয়।
22যিষ্‌হরীয়দের মধ্যে থেকে: শলোমীত; শলোমীতের ছেলেদের মধ্যে থেকে: যহৎ।
23হিব্রোণের ছেলেরা: প্রথমজন যিরিয়, দ্বিতীয়জন অমরিয়, তৃতীয়জন যহসীয়েল ও চতুর্থজন যিকমিয়াম।
24উষীয়েলের ছেলেরা: মীখা; মীখার ছেলেদের মধ্যে থেকে: শামীর।
25মীখার ভাই: যিশিয়; যিশিয়ের ছেলেদের মধ্যে থেকে: সখরিয়।
26মরারির ছেলেরা: মহলি ও মূশি। যাসিয়ের ছেলে: বিনো।
27মরারির ছেলেরা: যাসিয় থেকে উৎপন্ন: বিনো, শোহম, শক্কুর ও ইব্রি।
28মহলি থেকে উৎপন্ন: ইলিয়াসর, যাঁর কোনও ছেলে ছিল না।
29কীশ থেকে উৎপন্ন: কীশের ছেলে: যিরহমেল।
30মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমোৎ। তাদের বংশানুসারে এরাই হলেন সেই লেবীয়েরা।
31তারাও তাদের আত্মীয়স্বজন তথা হারোণের বংশধরদের মতো রাজা দাউদের এবং সাদোক, অহীমেলক এবং যাজক ও লেবীয় বংশের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে গুটিকাপাত করলেন। বড়ো ভাইয়ের হোক কি ছোটো ভাইয়ের, প্রত্যেক বংশের প্রতিই সম-আচরণ করা হল।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.